দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাস মালিক সমিতির দ্বন্দ্বের কারণে বরিশাল থেকে ছয়টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে, যার ফলে সাধারণ যাত্রীদের ভোগান্তি হচ্ছে। সোমবার (৯ মার্চ) সকাল থেকে এসব রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
জানা গেছে, রোববার সন্ধ্যায় রূপাতলী বাস টার্মিনালে ঝালকাঠি বাস মালিক সমিতির একটি বাসের দুই স্টাফ মারধরের শিকার হন। এ নিয়ে দুই সমিতির মধ্যে আলোচনার চেষ্টা হয়েছিল, কিন্তু সমাধান না হওয়ায় ঝালকাঠি মালিকরা সকাল থেকে রূপাতলী থেকে বাস সরিয়ে নিয়ে পাঁচ কিলোমিটার দূরে কালিজিরা সেতুর ঢালে অস্থায়ী টার্মিনাল স্থাপন করেছেন। এখান থেকে বাস চলাচল চালু রয়েছে।
বরিশাল বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহাগ হাওলাদার বলেন, ‘রূপাতলী থেকে কোন গাড়ি ছেড়ে দিলে ঝালকাঠি বাস মালিক ও শ্রমিকরা বাধা দিচ্ছে। তারা মারধরের হুমকি দিচ্ছে। এতে বরিশাল–ঝালকাঠি, ভান্ডারিয়া, মঠবাড়িয়া, পাথরঘাটা, পিরোজপুর, বাগেরহাট ও খুলনা রুটে বাস যেতে পারছে না।’
অপরদিকে ঝালকাঠি শ্রমিক ইউনিয়নের নেতা অভিযোগ করেন, রূপাতলী বাস মালিক সমিতির চাঁদাবাজী, মারধর ও চুরির কারণে বাস চলাচল ব্যাহত হচ্ছে। সহ-সভাপতি মো. মিলন বলেন, ‘যাত্রীদের ভোগান্তি বিবেচনা করে কালিজিরা থেকে বাস চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। তবে রূপাতলী থেকে কোনো গাড়ি এলে চলাচল বন্ধ হচ্ছে।’
দুই সমিতির দ্বন্দ্বে সাধারণ যাত্রী ও শিক্ষার্থীরা মারাত্মক অসুবিধায় পড়েছেন। শিক্ষার্থী নাজনিন বলেন, ‘রুটে বাস না থাকায় ভ্রমণে বড় ঝামেলা হচ্ছে। এর স্থায়ী সমাধান প্রয়োজন।’ যাত্রী মুনসুর হাওলাদার জানান, ‘জানাজায় পৌঁছানোর জন্য বাস বন্ধ থাকায় অতিরিক্ত টাকা ও সময় নষ্ট হচ্ছে।’
এমএস/