দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। অভিযানটি স্টেশনের যাত্রীদের চলাচলে সুবিধা বৃদ্ধির উদ্দেশ্যে পরিচালিত হয়েছে।
সোমবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত এ অভিযান চলে। রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, অভিযানে ৬০টির বেশি অবৈধ দোকানপাট অপসারণ করা হয়েছে। এসব দোকানের মধ্যে ফল, বিস্কুট, চা ও বিভিন্ন খাবারের স্টল ছিল। এছাড়া অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়া দোকানগুলোর সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানের আগে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছিল।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগের ভূ-সম্পদ কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম অভিযান পরিচালনা করেন। এ সময় বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা গৌতম কুমার কুন্ডু, বিভাগীয় প্রকৌশলী নাজিব কায়সার এবং বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী রিফাত শাকিল উপস্থিত ছিলেন।
অভিযানকালে কামারখন্দ থানা পুলিশ, রেলওয়ে পুলিশ, র্যাব ও রেলওয়ের অন্যান্য কর্মচারীরাও সহায়তা করেন।
এমএস/