দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেঘনা নদীর ইলিশের অভয়াশ্রম এলাকায় অভিযান চালিয়ে পাঙ্গাস মাছের পোনা ধরার চাই ও অবৈধ কারেন্ট জালসহ ১৪ জেলেকে আটক করা হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের প্রায় অর্ধলক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার ভোরে বরিশালের হিজলা উপজেলাধীন মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করে মৎস্য অধিদপ্তর। বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।
তিনি জানান, অভিযানে একটি পাঙ্গাসের পোনা ধরার চাই ও প্রায় ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় ১৪ জন জেলেকে আটক করা হয়।
আটকরা হলেন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়ার লক্ষ্মীপুর এলাকার শাহাবুদ্দিন, সাইদুল ইসলাম, জাকির, রুবেল মাঝি; বাবুগঞ্জ এলাকার রাসেল ও আরিফ; বাথুয়া এলাকার আল আমিন; মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়ার উত্তর দাদপুর এলাকার শাহ আলম; হিজলা উপজেলার ধুলখোলা পালপাড়া এলাকার নূর ইসলাম রাঢ়ি, মো. আনিচ ও মো. সাকিল মাঝি; নোয়াখালীর চেয়ারম্যানঘাটের চরকাশিয়া এলাকার মো. মিরাজ হোসেন ও মো. ইব্রাহীম এবং ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ এলাকার মো. সুলাইমান।
পরে আটক জেলেদের হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল পরিচালিত মোবাইল কোর্টে সোপর্দ করা হলে ১০ জনকে চার হাজার টাকা করে এবং চারজনকে দুই হাজার টাকা করে মোট ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া জব্দ করা চাই ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
এমএস/