• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর
  • দিনাজপুর

ঈদ কেনাকাটায় দিনাজপুরের ‘বউ বাজারে’ উপচে পড়া ভিড়

দিনাজপুর প্রতিনিধি
  ০৯ মার্চ ২০২৬, ১৭:৫১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : দেশ টিভি
ছবি : দেশ টিভি

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দিনাজপুর শহরের মালদহপট্টি এলাকায় বসা ‘বউ বাজারে’ ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। সকাল থেকেই রাস্তার দুই পাশে বসা দোকানগুলোতে ঈদের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

প্রতি শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে মালদহপট্টি, চুড়িপট্টি ও বাসুনিয়াপট্টি এলাকায় কয়েক ঘণ্টার জন্য এই বাজার বসে। মূলত বিভিন্ন দোকানের কর্মচারীদের ব্যক্তিগত উদ্যোগে রাস্তার পাশে বসানো হয় এই বাজার, যেখানে তুলনামূলক কম দামে নারীদের পোশাক বিক্রি করা হয়। বর্তমানে নারীদের পাশাপাশি পুরুষদের পোশাকও পাওয়া যাচ্ছে।

স্থানীয়রা জানান, নারীদের কেনাকাটাকে কেন্দ্র করেই বাজারটির নাম হয়েছে ‘বউ বাজার’। সময়ের সঙ্গে এর পরিধিও বেড়েছে। এখন এখানে কাপড়ের পাশাপাশি জুতা, স্যান্ডেলসহ বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যায়।

ঈদকে সামনে রেখে বাজারটিতে এখন ক্রেতাদের ভিড় বেড়েছে। সকাল থেকেই দল বেঁধে আসছেন ক্রেতারা। কেউ পরিবারের জন্য কাপড় কিনছেন, আবার কেউ নিজের জন্য পছন্দের পোশাক খুঁজছেন। তুলনামূলক কম দামে ভালো মানের পণ্য পাওয়ায় বাজারটি ক্রেতাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।

বউ বাজারে কেনাকাটা করতে আসা বৃষ্টি বেগম বলেন, ঈদ উপলক্ষে পরিবারের সবার জন্য কেনাকাটা করতে এসেছেন। নিজের জন্য শাড়ি ও থ্রি-পিস কিনেছেন, ছেলের জন্য নিয়েছেন শার্ট-প্যান্ট। তার মতে, এখানে কম দামে ভালো মানের পোশাক পাওয়া যায়, যা মধ্যবিত্ত পরিবারের জন্য সুবিধাজনক।

শহরের বালুবাড়ী এলাকা থেকে আসা আশরাফুল ইসলাম বলেন, তিনি নিজের জন্য পাঞ্জাবি, স্ত্রীর জন্য শাড়ি এবং মেয়ের জন্য থ্রি-পিস কিনেছেন। অন্য মার্কেটের তুলনায় এখানে কম দামে ভালো কাপড় পাওয়া যায় বলেও তিনি জানান।

কলেজছাত্রী নাজমিন আক্তার বলেন, অন্যান্য মার্কেটের তুলনায় এখানে পোশাকের দাম কম হওয়ায় ঈদের কেনাকাটার জন্য তিনি এই বাজারে এসেছেন।

আরও পড়ুন

মেহেরপুরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৪

লক্ষ্মীপুরে যুবদল নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ইফতারের নামে চাঁদাবাজির বিরুদ্ধে পিরোজপুরে সাংবাদিকদের শুদ্ধ অভিযানের ঘোষণা

বউ বাজারের বিক্রেতা জহরুল ইসলাম বলেন, ঈদকে সামনে রেখে বাজারে বিক্রি বেড়েছে এবং অন্যান্য দিনের তুলনায় আজ বিক্রি আরও বাড়বে বলে তিনি আশা করছেন।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী জানান, প্রতি শুক্রবার মালদহপট্টি ও আশপাশের এলাকায় এই বাজার বসে এবং বিপুল সংখ্যক ক্রেতা সমাগম ঘটে। তাই নিরাপত্তা নিশ্চিত করতে পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ট্রাফিক পুলিশের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

এমএস/

  • দিনাজপুর
এ সম্পর্কিত আরও খবর
দিনাজপুরে ব্যবসায়ীকে কারাদণ্ড
দিনাজপুরে ব্যবসায়ীকে কারাদণ্ড
মুজিবের মুক্তির দাবিতে দিনাজপুরে সড়ক অবরোধ
মুজিবের মুক্তির দাবিতে দিনাজপুরে সড়ক অবরোধ
ফুলবাড়ীতে এনসিপি নেতার বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ
ফুলবাড়ীতে এনসিপি নেতার বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ
সিআইডি ইন্সপেক্টরকে চড় মারার অভিযোগ, কৃষক দলের সদস্য সচিব গ্রেপ্তার
সিআইডি ইন্সপেক্টরকে চড় মারার অভিযোগ, কৃষক দলের সদস্য সচিব গ্রেপ্তার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।