দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষায় ৪৯টি কলেজ থেকে কোনো শিক্ষার্থী পাস করেননি। গত বছর এ সংখ্যা ছিল ৪৩টি।
শনিবার (৩১ অক্টোবর) সকালে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
বোর্ড সূত্রে জানা যায়, শূন্য পাসের ৪৯টি কলেজে মোট পরীক্ষার্থী ছিলেন ২৯০ জন। এর মধ্যে নীলফামারীর ১২টি, কুড়িগ্রামের ৯টি, ঠাকুরগাঁওয়ের ৯টি, দিনাজপুরের ৬টি, লালমনিরহাটের ৬টি, রংপুরের ৩টি, গাইবান্ধার ২টি ও পঞ্চগড়ের ২টি কলেজ রয়েছে।
দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৭ দশমিক ৪৯ শতাংশ। সে হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১১ দশমিক ৫১ শতাংশ।এবার জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯৫৩ জন।
গত বছর এ সংখ্যা ছিল ৬ হাজার ২৬০ জন। অর্থাৎ, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৩ হাজার ৩০৭ জন।এবার বোর্ডের অধীনে মোট ১ লাখ ১১ হাজার ৭৮৭ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ৫১ হাজার ৩৯৮ জন। ছাত্রদের পাসের হার ৪১ দশমিক ৩১ শতাংশ এবং ছাত্রীদের ৫০ দশমিক ২৬ শতাংশ। এ ছাড়া ৪২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
কে