দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে কারাদণ্ড দিয়েছেন আদালত।
শনিবার (৭ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার বৈষ্ণবপুর গ্রামের আল ইসলাম (৪০) ও সবুজ (২৫)। তাদের প্রত্যেককে সাতদিন করে কারাদণ্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ জানান, উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মাঝিগাছা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের দায়ে দু'জনকে সাজা দেওয়া হয়। পাশাপাশি ড্রেজার মেশিন বিনষ্ট করা হয়। একই সময়ে ওই ইউনিয়নের মধ্যপাড়ায় অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটার অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। ওই স্থানে কাউকে পাওয়া যায়নি। অপরদিকে আখাউড়া দক্ষিণ ইউনিয়নের হীরাপুর এলাকায় অবৈধভাবে মাটি কাটার একটি ভেকুর ব্যাটারি জব্দ করা হয়।
/অ