দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক এবং খালেদা জিয়া স্মৃতি সংসদের সদস্য সচিব সাইফ মাহমুদ জুয়েল বলেছেন, প্রিয় নেতা তারেক রহমানের বরিশাল আগমনের উপলক্ষে বরিশাল নতুন সাজে সজ্জিত হয়েছে। ৫৬ হাজার বর্গমাইলের এই অঞ্চলের ১৮ কোটি মানুষের প্রাণের স্পন্দন, বরিশালবাসীর সঙ্গে তারেক রহমানের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। তিনি বলেন, বরিশালের মানুষ প্রকৃতির সঙ্গে লড়ে টিকে থাকে এবং তারেক রহমান বরিশালবাসীর প্রতি আস্থা রাখেন।
মঙ্গলবার বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের চৌমাথা এলাকায় তারেক রহমানের আগমন উপলক্ষে আয়োজিত আনন্দ র্যালীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সাইফ মাহমুদ জুয়েল আরও বলেন, বরিশালবাসী তারেক রহমানের সবচেয়ে আপনজন। বিভিন্ন সময়ে তার সঙ্গে কাজ করার সময়, বরিশালকে ‘প্রাচ্যের ভেনিস’ হিসেবে নিয়ে দীর্ঘ আলাপ হয়েছে। তিনি বলেন, ‘আমরা দেখেছি, বরিশাল নিয়ে তারেক রহমানের নানা পরিকল্পনা রয়েছে। তাই দেশের মানুষ আসন্ন নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে থাকা বিএনপি-কে ভোট দিতে মুখিয়ে রয়েছে।’
এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএস/