দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুরে এক গৃহবধূকে ধর্ষণের অপরাধে মোজা শেখ নামের এক কবিরাজকে আদালত সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দেন এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায় আরও এক বছরের কারাদণ্ডের রায় দেন।
আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের বিজ্ঞ বিচারক আলী মাসুদ শেখ এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মোজা শেখ মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর শেখপাড়ার মৃত হযরত আলীর ছেলে।
মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তুহিন রায় নিশ্চিত করেছেন।
মামলার বিবরণী অনুযায়ী, ২০২১ সালে চুয়াডাঙ্গা জেলার দর্শনার চিতল গ্রামের ওই নারী নিঃসন্তান দম্পতি সন্তান লাভের আশায় মিরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে কবিরাজ মোজা শেখের কাছে চিকিৎসা নিতে যান। এ সময় কবিরাজ মোজা শেখ ওই নারী ও তার স্বামীকে একটি রুমে নিয়ে ওষুধ খাইয়ে স্বামীকে অজ্ঞান করে স্ত্রীকে ধর্ষণ করেন।
ঘটনার পর ওই দম্পতি মেহেরপুর সদর থানায় ৩ মার্চ ধর্ষণ মামলা দায়ের করেন। পরে সাবেক তদন্ত কর্মকর্তা শাহা দারা খান ২০২১ সালের ২৯ নভেম্বর কবিরাজ মোজা শেখকে আসামি করে আদালতে চার্জশিট জমা দেন।
সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আদালত অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের নির্দেশ দেন।
মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মিয়াজান আলী। রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তুহিন। তিনি জানান, ‘এই রায়ের মাধ্যমে সমাজে ধর্ষণের প্রভাব কমাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা হবে।’
এমএস/