দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় প্রার্থীরা প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এই ব্যস্ত সময়ে কেবল প্রার্থীরা নয়, তাদের স্বজনরাও নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন।
ব্রাহ্মণবাড়িয়া -৪ (কসবা ও আখাউড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুশফিকুর রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন তার মেয়ে ও মেয়ের জামাতা।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মুশফিকুর রহমানের মেয়ে মেহবিন রহমান, জামাতা আশরাফ রহমান এবং নাতি তারিফ রহমান আখাউড়ার আজমপুর, খড়মপুর, দুর্গাপুরসহ পৌর শহরের বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় তারা এলাকার উন্নয়নের জন্য বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করেন।
মেহবিন রহমান বলেন, ‘যোগ্য ব্যক্তি হিসেবে এলাকার মানুষ আমার বাবাকে অনেক ভালবাসে। এজন্য তিনি আবারও নির্বাচনের মাঠে ফিরে এসেছেন। বর্তমান পরিস্থিতিতে সবাই একজন যোগ্য ব্যক্তিকে খুঁজছে, যিনি এলাকার উন্নয়নে সার্বিকভাবে কাজ করবেন। আমার বাবা একজন কাজপ্রেমী মানুষ, তিনি জনগণের জন্য কাজ করতে এসেছেন।’
এমএস/