দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লক্ষ্মীপুর জেলার চারটি সংসদীয় আসনে মোট ২৯ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এইচ এম মেহেদী হাসান প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে তাদের নির্ধারিত প্রতীক তুলে দেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও অংশগ্রহণ করেন। বিএনপির প্রার্থীরাও এ তালিকায় রয়েছেন।
প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে নির্বাচন অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলের প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী এবং তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এইচ এম মেহেদী হাসান প্রতীক বরাদ্দের আগে প্রার্থী ও সমর্থকদের উদ্দেশ্যে নির্বাচনী আচরণবিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করার জন্য সকল প্রার্থীর প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদসহ জেলা প্রশাসন ও নির্বাচন কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জে আই