দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে পিরোজপুরের তিনটি সংসদীয় আসনে মোট ১৪ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) পিরোজপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দুপুর ১২টায় শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সভা কক্ষে প্রার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে প্রতীক বিতরণ করা হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ প্রত্যেক প্রার্থীকে তাদের নির্ধারিত প্রতীকের কাগজপত্র হস্তান্তর করেন। এ সময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকী, জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মান্নানসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা ও প্রার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ জানান, পিরোজপুরের তিনটি আসনে বরাদ্দকৃত প্রতীক পাওয়া প্রার্থীর সংখ্যা মোট ১৪ জন। পিরোজপুর-১ আসনে ২ জন দলীয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। পিরোজপুর-২ আসনে ৬ জন এবং পিরোজপুর-৩ আসনে ৬ জন প্রার্থী প্রতীক পেয়েছেন, যেখানে পিরোজপুর-২ ও পিরোজপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীরাও রয়েছেন।
প্রতীক বরাদ্দের পর পিরোজপুর-১ আসনের বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।
অপরদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী মাসুদ সাঈদী বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জনগণের রায় প্রত্যাশা করছি।
জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, পিরোজপুর-১ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের দুই প্রার্থীর মধ্যেই সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হবে, অন্য কোনো দলীয় বা স্বতন্ত্র প্রার্থী নেই। ফলে এই আসনে নির্বাচনী লড়াই হবে একেবারে সরাসরি দুই প্রধান দলের প্রতিনিধিদের মধ্যে।
জে আই