দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাট জেলার দুটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টা থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আল মামুন মিয়া–এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসানসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা এবং প্রার্থীরা উপস্থিত ছিলেন। সভায় নির্বাচনকালীন আচরণবিধি মেনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। মতবিনিময় সভা শেষে দুপুরে প্রার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
জেলায় দুটি আসনে জামায়াতে ইসলামী, বিএনপি, এবি পার্টি, বাসদ ও স্বতন্ত্রসহ মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে জয়পুরহাট-১ আসনে ৫ জন এবং জয়পুরহাট-২ আসনে ৩ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।
জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলা নিয়ে গঠিত জয়পুরহাট-১ আসনে মোট ১৫১টি ভোটকেন্দ্র রয়েছে। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৬ হাজার ২৭৪ জন।
অপরদিকে কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলা নিয়ে গঠিত জয়পুরহাট-২ আসনে রয়েছে ১০৪টি ভোটকেন্দ্র। এখানে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৫৭২ জন।
জে আই