দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি ধানখেতে মাদরাসার এক ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। প্রেমের প্রস্তাব ও অনাকাঙ্ক্ষিত কু-প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয়ে ঘটানো এ ঘটনায় এলাকায় নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কামালেরপাড়া ইউনিয়নের গজারিয়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে আব্দুল মাজেদ মিয়া (২২) দীর্ঘদিন ধরে একই ইউনিয়নের মাদরাসা ছাত্রী আরিফা খাতুনকে বিভিন্নভাবে বিরক্ত ও কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। আরিফা তাতে রাজি না হওয়ায় অভিযুক্ত যুবক সুযোগের অপেক্ষায় ছিলেন।
গত ২৮ নভেম্বর রাত ৯টার দিকে, চাকুলী গ্রামে মামার বাড়িতে অবস্থানকালে আরিফা বাইরে গেলে মাজেদ ওঁত পেতে তাকে মুখ চেপে ধরে পাশের ধানখেতে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার পরপরই আরিফা পরিবারের সদস্যদের বিষয়টি জানায়।
পরবর্তীতে ২ ডিসেম্বর, ভুক্তভোগীর বাবা আশরাফুল ইসলাম সাঘাটা থানায় আব্দুল মাজেদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন জানান, মামলার পর থেকে অভিযুক্ত যুবক আত্মগোপনে রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশ বিশেষ অভিযান চালাচ্ছে।
জে আই