দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতে পাচারকালে যশোরে ২৪ ক্যারেটের ৪০০ গ্রাম ওজনের সোনার বারসহ ইমরান হোসেন (৪২) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। জব্দ হওয়া সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে যশোর সদরের বাউলিয়া বাজার থেকে তাকে আটক করা হয়। আটক ইমরান সাতক্ষীরা জেলার সরকারপাড়া এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে। তার বিরুদ্ধে মামলা দিয়ে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, সদর উপজেলার বাউলিয়া বাজারে বিজিবির টহল চলাকালে ইমরানের আচরণ সন্দেহজনক মনে হয়। এসময় বিজিবি সদস্যরা তার দেহ তল্লাশি করে কোমরে বিশেষভাবে লুকিয়ে রাখা স্বর্ণের বার জব্দ করে। জব্দকৃত সোনার আনুমানিক বাজারমূল্য ৬৯ লাখ ৩৯ হাজার ২১২ টাকা।
জিজ্ঞাসাবাদে ইমরান জানিয়েছেন, তিনি রাজধানীর মালিবাগ এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বার সংগ্রহ করে সাতক্ষীরা হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, ‘ভারতে চোরাকারবারি ও পাচার বেড়েছে।
জড়িতদের ধরতে বিজিবি সদস্যদের অতিরিক্ত দায়িত্ব পালনের পাশাপাশি টহল সংখ্যা বাড়ানো হয়েছে।’ সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান ।’
এএসএমবি/