দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জ জেলা শহরের মানরা সেতুর দক্ষিণ পাশে পশ্চিম সেওতা এলাকায় স্থাপিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (১ ডিসেম্বর) ভোরে পেট্রোল ঢেলে ওই স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
পুলিশ জানায়, রাতের অন্ধকারে একটি প্রাইভেটকার স্মৃতিস্তম্ভের সামনে এসে থামে। গাড়ি থেকে নেমে দুই ব্যক্তি আগে প্রস্তুত করা দুটি টায়ারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত সরে যায়। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, আগুন লাগানোর সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য সব ধরনের চেষ্টা চলছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।
আরএ