দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ড্রেজার পাইপ ও বয়া সংরক্ষণাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুদামে থাকা বিপুল পরিমাণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল প্রায় ৪টার দিকে আরিচা পুরাতন টার্মিনালের উত্তরে নির্মাণাধীন ওই গুদামে আগুন লাগে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গুদামে শ্রমিকরা ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত সৃষ্ট স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে।
আগুনে গুদামে সংরক্ষিত ড্রেজার পাইপ বয়া, টিনশেড, ভেতরের লোহার ফ্রেমসহ বিপুল পরিমাণ সরঞ্জাম পুড়ে যায়। আগুন লাগার খবর পেয়ে নবগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের সময় গুদামের একটি দরজা ভেঙে পড়লে তিনজন স্থানীয় ব্যক্তি গুরুতর আহত হন। আহতদের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে বিআইডব্লিউটিএর উপ-সহকারী প্রকৌশলী মো. রাজিব বলেন, আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।
শিবালয় ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ পরিদর্শক নাদির হোসেন জানান, আগুন বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।
জে আই