দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরে একটি হত্যা মামলায় লখন্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে জেলার রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের লখন্ডা উচ্চ বিদ্যালয় মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা গ্রেপ্তার প্রধান শিক্ষক যুগল তালুকদারের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
গ্রেপ্তার যুগল তালুকদার লখন্ডা এলাকার চিত্র রঞ্জন তালুকদারের ছেলে। তিনি দীর্ঘ ২৫ বছর ধরে লখন্ডা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করে আসছেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শান্তিপ্রিয় ও সৎ একজন শিক্ষককে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে, যা শিক্ষক সমাজের জন্য অশুভ সংকেত।
বক্তারা আরও বলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রধান শিক্ষক যুগল তালুকদারকে দ্রুত মুক্তি দিতে হবে। অন্যথায় এলাকাবাসী বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ আমিনুল ইসলাম জানান, রাজনৈতিক একটি হত্যা মামলায় যুগল তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মাদারীপুর আদালতে পাঠানো হয়েছে।
জে আই