দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে ফিরোজ কামাল (২৯) নামে এক গরু চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে পঞ্চগড় সদর উপজেলার মোমিনপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে বিজিবি সদস্যরা। পরে বিষয়টি নিশ্চিত করে এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে বর্ডার গার্ড বাংলাদেশ নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন।
বিজিবি সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে এই অভিযান পরিচালনা করে। ঘাগড়া বিওপি ক্যাম্পের সুবেদার মো. জাহানুর ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ঘাগড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭৫২/এমপি থেকে আনুমানিক ৮০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোমিনপাড়া এলাকা থেকে ফিরোজ কামালকে আটক করা হয়।
আটক ফিরোজ কামাল পঞ্চগড় সদর উপজেলার সালটিয়াপাড়া গ্রামের মো. মোতাহারের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গরু চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করে তাকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সিরাজুল ইসলাম (পিএসসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জে আই