দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধার সুন্দরগঞ্জে পরকীয়া করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন ৩ সন্তানের জনক-জননী। পরে এলাকাবাসী ১০ লাখ টাকা কাবিনে বিয়ে পড়িয়ে দিয়েছে।
গত শনিবার রাত ১১টায় উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের নতুন দুলাল গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, নতুন দুলাল গ্রামের কাতার প্রবাসী মধু মিয়ার স্ত্রী ১ সন্তানের জননীর সঙ্গে একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে ও ২ সন্তানের জনক আঙ্গুর মিয়া সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে।
আঙ্গুর মিয়া কঞ্চিবাড়ী ইউনিয়নের কবদের বাজার মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী। এ সম্পর্কের ধারাবাহিকতায় গত শনিবার রাত আনুমানিক ১১টায় পরকীয়া প্রেমিকার স্বামীর বাড়িতে কেউ না থাকার সুযোগে আঙ্গুর সেখানে যায়। এ সময় স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে পরকীয়া প্রেমিক আঙ্গুর ও প্রেমিকাকে ঘরের ভেতর আটকে রাখে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে রোববার দুপুরে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সালিশি বৈঠকে স্বামীকে তালাক দিয়ে ওই গৃহবধূকে তার পরকীয়া প্রেমিক আঙ্গুরের সঙ্গে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।
কঞ্চিবাড়ী ফাঁড়ি ইনচার্জ সেলিম রেজা বলেন, জাতীয় জরুরি সেবায় কল পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিবেশ পরিস্থিতি শান্ত করা হয়। পরে উভয় পক্ষ সালিশের মাধ্যমে তাদের বিয়ে দিয়েছে। তবে এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
এএসএমবি/