দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও সাঘাটায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক অন্তঃসত্ত্বা নারীসহ দুইজন নিহত হয়েছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে ঢাকা–গোবিন্দগঞ্জ–দিনাজপুর মহাসড়ক ও সাঘাটা উপজেলার চিনিরপটল এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কাটামোড় এলাকায় ঢাকাগামী একটি মালবাহী ট্রাকের নিচে চাপা পড়ে শেফালী বেগম (৩৫) নামের এক নারী নিহত হন। নিহত শেফালী বেগম সাহেবগঞ্জ গ্রামের রেজাউল করিমের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শেফালী বেগম তার স্বামী রেজাউল করিমের সঙ্গে মোটরসাইকেলে করে চিকিৎসকের কাছে যাওয়ার উদ্দেশ্যে গোবিন্দগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় কাটামোড় এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক (ঢাকা-মেট্রো-ট ১৩-৪৫২৫) মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই শেফালীর মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ট্রাকটি আটক করা হয়েছে।
অন্যদিকে, একই দিন দুপুর ২টার দিকে সাঘাটা উপজেলার ওয়াপদা বাঁধের দক্ষিণ পাশে চিনিরপটল রোডের মোড়ে আরেকটি সড়ক দুর্ঘটনা ঘটে। আশা এনজিওতে কর্মরত সাবিনা নামের এক নারী মোটরসাইকেলযোগে যাওয়ার সময় একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সাবিনা চার সন্তানের জননী ছিলেন।
জে আই