দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গুলিবিদ্ধ মুকুল নবীনগর পৌর এলাকার পদ্মপাড়ার বাসিন্দা। তিনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদলের সাবেক আহ্বায়ক।
স্থানীয়রা জানান, দিনভর বীটঘর বাজারে দলীয় কর্মসূচি শেষে রাতে বাড়ি ফিরছিলেন মফিজুর রহমান। পথে আদালতপাড়া এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা পেছন থেকে তাকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি ছোড়ে। দুটি গুলি পিঠে ও একটি কোমরের নিচে লাগে। ঘটনাস্থলেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, মফিজুর রহমানের পিঠে দুটি ও কোমরের নিচে একটি গুলি লেগেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
এমএস/