দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের রাজারহাটে ট্রেনে কাটা পড়ে মাসুদ রানা (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনা শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে রাজারহাট রেল সড়কের কেন্দ্রা এলাকায় ঘটে।
নিহত মাসুদ উপজেলার চাকিরপশার ইউনিয়নের পীরমামুদ গ্রামের মোনাইম খাঁ মোন্নাফ ডাক্তারের ছেলে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, মাসুদ তার বন্ধুর সঙ্গে কুড়িগ্রাম রেলস্টেশন থেকে রাজারহাট ফেরার পথে ট্রেনের ছাদ থেকে লাফ দেন এবং তখন ট্রেনে কেটে মৃত্যু হয়।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি জিআরপি পুলিশের কাছে জানানো হয়েছে।
এমএস/