দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জামালপুরে ২২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল মতিন (৪৭) ও শাহিদা বেগম (৩৫) নামে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে শহরের দড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জামালপুর সদর থানায় বিকেলে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো: সোহেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কক্সবাজার থেকে বাসে যাত্রীবেশে ইয়াবা নিয়ে আসার সময় গোপন সংবাদের ভিত্তিতে দড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে দম্পতিকে ইয়াবাসহ আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬৬ লাখ টাকা।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গ্রেপ্তারকৃত আব্দুল মতিন ও শাহিদা বেগমের বিরুদ্ধে এর আগেও ৪টি মাদক মামলা রয়েছে। অভিযানের সময় যাত্রীদের তল্লাশী করা হলে কারও কাছ থেকে অবৈধ কিছু পাওয়া যায়নি এবং তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে দ্রুতগামী বাসটি জব্দ রাখা হয়েছে।
গ্রেপ্তারকৃত দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে। প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুস সাকিবসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএস/