দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর বদলগাছী উপজেলায় প্রবাসী ফিরোজ হোসেনের বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার ভোলার পালশা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মালদ্বীপে কয়েক বছর বসবাসকারী প্রবাসী ফিরোজ হোসেন গত পাঁচ মাস আগে পার্শ্ববর্তী বগুড়ার সান্তাহার এলাকার পাঁচ-ছয়জনকে কাজের জন্য মালদ্বীপ পাঠান। কিন্তু সেখানে কাজ না দেয়ায় শ্রমিকদের আত্মীয়রা বৃহস্পতিবার ফিরোজের পরিবারের সঙ্গে টাকা ফেরতের বিষয়ে দেখা করতে যান। এসময় ফিরোজের ভাই দুলালের বাড়িতে কথা কাটাকাটি হয়।
পরে স্থানীয় কিশোর গ্যাং নেতা রানার নেতৃত্বে ১৫-২০ জন হামলা চালিয়ে দুলালের স্ত্রী ও কন্যাকে আহত করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
রানা দাবি করেছেন, ‘আমি কাউকে মারধর করিনি এবং মারার নির্দেশও দিইনি।’
বদলগাছী থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, ‘পুলিশ দুই পক্ষকে শান্ত রাখতে সহায়তা করেছে। এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
এমএস/