দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর মান্দায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্বামী উজ্জ্বল হোসেন (২৫), শ্বশুর ইউনুস আলী (৫০) ও শাশুড়ি জোসনা বেগম (৪৫)-কে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার কুসুম্বা ইউনিয়নের দিঘপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম জেসমিন আক্তার (২১)। তিনি উপজেলার কুসুম্বা ইউনিয়নের গাইহানা কৃষ্ণপুর গ্রামের কোবাদ আলীর মেয়ে।
নিহতের বাবা কোবাদ আলী অভিযোগ করে বলেন, প্রায় সাত বছর আগে পারিবারিকভাবে তার মেয়ের সঙ্গে উজ্জল হোসেনের বিয়ে হয়। এরপর থেকেই যৌতুকসহ বিভিন্ন বিষয়ে মেয়েকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে তারা। এসব বিষয়ে একাধিকবার স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের নিয়ে বৈঠক বসা হয়। সোমবার রাতভর জেসমিনের ওপর নির্যাতন চালায় তারা। পরে গুরুতর অবস্থায় জেসমিনকে রাজশাহী নেওয়ার পথে মৃত্যু হয়।
এ বিষয়ে মান্দা থানার পরিদর্শক (তদন্ত) আ. গনি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীসহ শ্বশুর শাশুড়িকে আটক করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্তসাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরএ