দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তারাইল নামক স্থানে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ২ বাস যাত্রী নিহত হয়েছে। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের লাশ উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ৩টা দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাত ৩টার দিকে ঢাকা থেকে সাতক্ষীরাগামী যমুনা লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তারাইল নামক স্থানে আসলে পেছন দিক থেকে একটি মালবাহী ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটির পেছনের অংশ দুমড়ে মুচড়ে মহাসড়কের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ফারজানা ইয়াসমিন (৩০) নামের এক বাস যাত্রী নিহত হয়।
খবর পেয়ে শিবচর হাইওয়ে থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে গুরুতর আহত অবস্থায় অন্তত ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মিনহাজুর রহমান সাকিব (২৪) নামের আরেক যাত্রীর মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আহত কয়েকজন যাত্রী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।
নিহত ফারজানা ইয়াসমিন পাবনার বনগ্রাম এলাকার জুয়েল রানার স্ত্রী ও মিনহাজুর রহমান সাকিব মাগুরার ঘোষগাতি গ্রামের মতিয়ার রহমানের ছেলে বলে জানা যায়। শুক্রবার সকালে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
শিবচর হাইওয়ে থানার ওসি জহুরুল ইসলাম বলেন, নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আরএ