দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের ইন্দুরকানীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস. এম. সাইদুল ইসলাম কিসমত। বিশেষ অতিথি ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক সাঈদ খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি আলমগীর কবির মান্নু।
ফাইনাল খেলায় জিয়ানগর রয়েল বয়েজ একাদশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মোড়েলগঞ্জ প্রবাসী টাইগারস একাদশ। দুই দলই আক্রমণাত্মক ভঙ্গিতে খেললেও নির্ধারিত সময়েই ম্যাচের ফল নির্ধারিত হয়।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেওয়া হয়। ফাইনাল ঘিরে ভবানীপুর ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়, মাঠে উপচে পড়া দর্শকের উপস্থিতি গ্রামীণ উৎসবের আমেজ এনে দেয়।
এমএস/