দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কুয়াকাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাছেল হাওলাদার (২৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে লতাচাপলি ইউনিয়নের খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাছেল ওই এলাকার আলি হোসেনের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, অবরোধ চলাকালে জীবিকার জন্য রাছেল বাড়ির পাশের রাস্তায় দিনমজুরের কাজ করছিলেন। এ সময় রশি দিয়ে বৈদ্যুতিক তার সরানোর চেষ্টা করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান জানান, এটি একটি দুর্ঘটনা। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এমএস/