দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কিশোরগঞ্জের ভৈরবে ডিউটিরত অবস্থায় ট্রাকের ধাক্কায় নাজমুল (২৮) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
মঙ্গলবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কালিকাপ্রসাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরমান্দার কান্দি গ্রামের রাজু মিয়ার ছেলে। তিনি বিবাহিত এবং এক সন্তানের জনক। চলতি বছরের ৪ অক্টোবর টাঙ্গাইলের গোড়াই হাইওয়ে থানা থেকে বদলি হয়ে ভৈরব হাইওয়ে থানায় যোগ দেন।
পুলিশ জানায়, গভীর রাতে এএসআই বিল্লাল হোসেন, কনস্টেবল নাজমুলসহ কয়েকজন সদস্য কালিকাপ্রসাদ এলাকায় রাত্রীকালীন ডিউটিতে ছিলেন। তারা রাস্তার পাশে এক ট্রাকচালকের সঙ্গে কথা বলার সময় দ্রুতগতির একটি অজ্ঞাত ট্রাক পুলিশ পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এতে পিকআপটি সড়কের নিচে পড়ে যায় এবং কনস্টেবল নাজমুল গুরুতর আহত হন।
সহকর্মীরা তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভৈরব হাইওয়ে থানার ওসি মো. সাহাবুর রহমান বলেন, ‘ডিউটির সময় বেপরোয়া গতির একটি ট্রাকের ধাক্কায় কনস্টেবল নাজমুল নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
এমএস/