দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুর জেলাকে ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্ত যেন না করা হয় সেই দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা।
মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টার দিকে সদর উপজেলার মোস্তফাপুরে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়। তাদের সাথে যোগ দেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়।
জানা যায়, মাদারীপুর জেলার মস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষুব্ধ জনতা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখেন। এতে ঢাকা-বরিশাল মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে পড়ে। তবে যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে বিক্ষোভকারীরা পরে নিজেরাই অবরোধ তুলে নেন।
বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, স্থানীয় জনমত উপেক্ষা করে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হলে তা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী হবে।
তারা দাবি জানান, জনগণের ইচ্ছা ও বাস্তবতার আলোকে মাদারীপুর জেলা যেন বর্তমানের মতোই ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত থাকে।
বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা শাখার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা জহিরুল ইসলাম সানি, আশিকুল ইসলাম, হাফেজ আবদুর রহিম, রুবেল মাহমুদ, নেয়ামুল হক, কিরণ আক্তারসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা আরও জানান, মাদারীপুরবাসী ঐক্যবদ্ধভাবে ঢাকা বিভাগেই থাকতে চায় এবং এ বিষয়ে সরকারের নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানান, যেন মাদারীপুরের ঐতিহাসিক ও প্রশাসনিক স্বাতন্ত্র্য অক্ষুণ্ণ থাকে।
জে আই