দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার রূপালী এলাকায় ১২ বছরের এক শিশু গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে রুহুল আমিন (৪১) নামের এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে নির্যাতিত শিশুটির চাচা বাদী হয়ে বন্দর থানায় এ ঘটনায় মামলা দায়ের করেন। তার আগে ভোররাতে বন্দর উপজেলার রূপালী এলাকার একটি ভাড়া বাসায় ধর্ষণের ঘটনাটি ঘটে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সোমবার দুপুরে শিশুটি রাজধানীর কলাবাগান এলাকায় যে বাসায় গৃহকর্মীর কাজ করত, সেখান থেকে কাউকে না জানিয়ে বের হয়ে যায়। পরে ধানমন্ডির সায়েন্স ল্যাব সংলগ্ন এলাকায় তার সঙ্গে পুলিশের সদস্য রুহুল আমিনের দেখা হয়।
অভিযোগে বলা হয়, রুহুল শিশুটিকে ফুসলিয়ে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার রূপালী এলাকায় নিজের ভাড়া বাসায় নিয়ে আসে এবং ভোর চারটার দিকে তাকে ধর্ষণ করে।
মঙ্গলবার সকালে রুহুল শিশুটিকে আবার ঢাকায় ফিরিয়ে নেওয়ার সময় নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট এলাকায় শিশুটি চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ছুটে আসে। শিশুটি ঘটনা জানালে বিক্ষুব্ধ জনতা রুহুলকে আটক করে গণধোলাই দেয় এবং পরে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে সদর থানা থেকে বন্দর থানা পুলিশের হেফাজতে নেয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, ওই শিশুর চাচা বাদী হয়ে মামলা করেছেন। নির্যাতিতা শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জে আই