দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় প্রতীকী লাশ নিয়ে বিক্ষোভ মিছিল হয়েছে। এসময় হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি জানানো হয়।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে জেলা প্রশাসকের বাসভবনের গেইটের সামনে থেকে শুরু হয়। পরে শকুনি লেকের চারিদিকে সড়ক প্রদক্ষিণ করে মুক্ত মঞ্চে এসে শেষ হয়। সেখানেই সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
কফিন মিছিলে ‘ভারতের আগ্রাসন, ভেঙে দেও, গুড়িয়ে দাও’, ‘সন্ত্রাসীদের আস্তানা, এই বাংলায় হবে না’, ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘বুক পেতেছি গুলি কর, বুকের ভেতর দারুণ ঝড়’, ‘আমরা সবাই শহীদ হবো, দিল্লির বিরুদ্ধে ঐক্য থাকবো’, ‘হাদি হত্যার বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান দেন তারা। একইসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীরা।
এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির আহ্বায়ক নেয়ামত উল্লাহ, সদস্য সচিব মাসুম বিল্লাহ, সাধারণ সদস্য আব্দুর রহিম, এনসিপির যুগ্ম সমন্বয়কারী হাফেজ মোহাম্মদ হাসিবুল্লাহ, যুবশক্তির আহ্বায়ক রিশাদ রাব্বিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
এবি/