দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে মানসিক ভারসাম্যহীন ছেলের দায়ের কোপে বিলকিস বেগম (৪৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার খান ঠাকুর দিঘীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিলকিস বেগম ওই এলাকার বাসিন্দা নজরুল ইসলাম (ওড়ন মিয়া)’র স্ত্রী এবং কাদির মিয়ার কন্যা। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, অভিযুক্ত ছেলে তামিম মিয়া (২৪) মানসিক ভারসাম্যহীন। সে দীর্ঘদিন পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা নিয়ে এসেছে। বৃহস্পতিবার দুপুরের খাবার শেষে মা বিলকিস বেগম ঘরের বাইরে প্লেট ধোয়ার জন্য বের হলে ছেলে তামিম মিয়া বসতঘর থেকে একটি বটি নিয়ে এসে আকস্মিক ভাবে তার মায়ের (বিলকিস বেগম ) মাথা, কপাল ও পিঠে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করলে ঘটনাস্থলেই বিলকিস বেগমের মৃত্যু হয়।
অষ্টগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেব খাঁন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতিসহ লাশ ময়না তদন্তে পাঠানোর ব্যবস্থা চলছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
জে আই