দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরের ঝিনাইগাতীতে রাইস কুকারে রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার ভবানীখিলা গ্রামে ওই ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম সাগর মিয়া (১৪)। সে একই গ্রামের নেদম মিয়ার ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সাগরের মা বাড়িতে না থাকায় সে একাই রাইস কুকারে রান্না বসায়। এসময় হঠাৎ বৈদ্যুতিক শক লেগে গুরুতর আহত হয়।
পরে স্বজনরা তাকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগে মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।
স্থানীয় জলিল মিয়া বলেন, ‘আমরা চিল্লাচিল্লি শুইনা বাড়িত গিয়া দেখি পুলাডা পইরা আছে। পরে হাসপাতালে পাঠানো হইছে। হাতটার আঙ্গুলে কারেন্ট ধইরা পুইড়া গেছে। পরে শুনলাম হাসপাতালে যাবার আগেই মইরা গেছে।’
ঝিনাইগাতী থানার ওসি মো. আল আমিন বলেন, ‘বৈদ্যুতিক শকে সাগরের আঙুলে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু।’
এবি/