দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে বিজয় বেপারী (১৮) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের বেপারিকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত বিজয় ওই গ্রামের চান মিয়া বেপারীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার জেলার শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের ব্যক্তি মালিকানা একটি নির্মানাধীন ভবনের ২য় তলায় কাজ করছিলেন বিজয় বেপারী। কাজ করার সময় অসাবধাণতাবশত বিদ্যুতায়িত হয়ে ছিটকে দোতলা ছাদ থেকে নিচে পড়ে যায় বিজয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।