দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নতুন সার ডিলার নিয়োগ নীতিমালার অনুমোদন স্থগিত এবং ২০০৯ সালের বিদ্যমান নীতিমালা বহাল রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। সংগঠনের জেলা সভাপতি শেখ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন সার ডিলার মো. কুদরতই খোদা, সোলাইমান হোসেন, মো. ইব্রাহিম খান, মৃণাল মণ্ডল ও মো. বদিউজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন, কৃষি মন্ত্রণালয়ের সদ্য প্রণীত সার ডিলার নিয়োগ নীতিমালা খসড়ার অনুমোদন স্থগিত করে পরীক্ষিত ২০০৯ সালের নীতিমালা বহাল রাখা উচিত। পাশাপাশি বাস্তব পরিস্থিতি বিবেচনায় ডিলার কমিশন বৃদ্ধির পদক্ষেপ গ্রহণ করতে হবে।
মো. কুদরতই খোদা বলেন, ‘চলমান নীতিমালার খসড়ার অনুমোদন যদি স্থগিত না করা হয়, তাহলে সার সংকট আরও তীব্র আকার ধারণ করবে।’
এমএস/