দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের নতুন দ্বি-বার্ষিক কমিটি গঠিত হয়েছে। এতে ইনডিপেনডেন্ট টিভির টাঙ্গাইল প্রতিনিধি মো. মামুনুর রহমান সভাপতি এবং যমুনা টেলিভিশনের স্টাফ করেসপনডেন্ট শামীম আল মামুন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৮ অক্টোবর) রাতে টাঙ্গাইল প্রেসক্লাবের শাহীন স্মৃতি পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আরটিভির স্টাফ রিপোর্টার কাজী জাকেরুল মওলা।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি: বিজয় টেলিভিশনের মো. আবু জুবায়ের উজ্জল, সময় টিভির কাদির তালুকদার, ডিবিসি নিউজের সোহেল তালুকদার ও এসএ টিভির আহমেদ রাসেল।
যুগ্ম সাধারণ সম্পাদক: চ্যানেল২৪-এর মাসুদ রানা, দেশ টিভির অভিজিৎ ঘোষ ও দীপ্ত টিভির সুমন খান বাবু।
কোষাধ্যক্ষ: জিটিভির মো. সোহেল রানা।
সাংগঠনিক সম্পাদক: এটিএন নিউজের নওশাদ রানা সানভি।
সাহিত্য সম্পাদক: গ্লোবাল টিভির রুমি আক্তার পলি।
ক্রিয়া সম্পাদক: এখন টিভির কাউসার আহমেদ।
দপ্তর ও প্রচার সম্পাদক: নাগরিক টিভির আব্দুল্লাহ আল নোমান।
কার্যকরী পরিষদের সদস্যরা হলেন, চ্যানেল আই-এর মুসলিম উদ্দিন আহমেদ, বাংলা টিভির মো. হাবিবুল্লাহ কামাল, একুশে টিভির কাজী তাজ উদ্দিন রিপন, মোহনা টেলিভিশনের আনোয়ার হোসেন টুটুল এবং আনন্দ টিভির মেহেদি হাসান মৃদুল।
সভায় বক্তারা নবনির্বাচিত কমিটির সাফল্য কামনা করেন এবং টাঙ্গাইলের টেলিভিশন সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও ঐক্য বৃদ্ধিতে ফোরামের সক্রিয় ভূমিকার আহ্বান জানান।
জে আই