দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ)।
এক শোকবার্তায় সংগঠনটি জানায়, দীর্ঘ ৩৭ দিন চিকিৎসাধীন থাকার পর বেগম খালেদা জিয়ার মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি। রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা বাংলাদেশের ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।
বিএইচআরএফের পক্ষ থেকে বলা হয়, গণতন্ত্র পুনরুদ্ধার, বহুদলীয় রাজনীতি এবং নাগরিক অধিকার রক্ষার সংগ্রামে বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন ও দৃঢ় কণ্ঠস্বর। রাষ্ট্র পরিচালনার পাশাপাশি জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবস্থান ছিল স্পষ্ট ও সাহসী।
সংগঠনটি মনে করে, তাঁর মৃত্যু দলীয় গণ্ডি ছাড়িয়ে পুরো দেশকে শোকাহত করেছে এবং জাতি তাঁর সাহস ও সংগ্রামকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
বিএইচআরএফের সভাপতি প্রতীক ইজাজ ও সাধারণ সম্পাদক মোজাহিদ শুভর নেতৃত্বে সংগঠনের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
এমএস/