• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিবিধ

চন্দনাইশে অবৈধ ইটভাটা: চট্টগ্রাম ডিসিকে তাগাদাপত্র দিলো বিএইচআরএফ

দেশ টিভি ডেস্ক
  ০৩ মার্চ ২০২৫, ১৭:১০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

চট্টগ্রামের চন্দনাইশে এর আশপাশের সংরক্ষিত বনাঞ্চলে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে ইটভাটা। এসব ইট ভাটার অধিকাংশের নেই লাইসেন্স। তবু প্রশাসনের নাকের ডগায় চলছে অবৈধ ইটভাটার কার্যক্রম। এসব ইটভাটায় ব্যবহৃত হচ্ছে পাহাড়ি মাটি, ইট পোড়াতে নির্বিচারে কাটা হচ্ছে বনের গাছ। আশেপাশের ফসলি জমির টপ সয়েল কেটে নেয়ায় উর্বরতা হারাচ্ছে জমি। ক্ষতি হচ্ছে সাধারণ মানুষ, পশু, পাখি, গাছপালা এবং জলাশয়গুলোর। ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় বিভিন্ন ফসলের ফলনও দিন দিন কমে যাচ্ছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

পরিবেশ বিপর্যয় রক্ষায় ও জনস্বার্থে চন্দনাইশ ও এর আশপাশের সংরক্ষিত বনাঞ্চলে গড়ে ওঠা এসব অবৈধ ইটভাটা অপসারণে দেওয়া ডিমান্ড অব জাস্টিস নোটিশ প্রসঙ্গে তাগাদাপত্র দিয়েছে বাংলাদেশ হিউম্যান রাইট ফাউন্ডেশন (বিএইচআরএফ)।

গত সোমবার (২৪ ফে্রুয়ারি) বিএইচআরএফ মহাসচিব অ্যাডভোকেট এ এম জিয়া আহসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব বরাবর এই তাগাদাপত্র দেন।

এতে উল্লেখ করা হয়, চন্দনাইশ ও এর আশপাশের সংরক্ষিত বনাঞ্চলসহ চট্টগ্রামের অধিকাংশ ইটভাটার লাইসেন্স নেই। তবুও প্রশাসনের নাকের ডগায় এসব ইটভাটা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আবাদী জমির টপ সয়েল ছাড়াও এসব ইটভাটায় ব্যবহৃত হচ্ছে পাহাড়ি মাটি, ইট পোড়াতে নির্বিচারে কাটা হচ্ছে বনের গাছ। এর ফলে উর্বরতা হারাচ্ছে জমি। ক্ষতি হচ্ছে সাধারণ মানুষ, পশু, পাখি, গাছপালা এবং জলাশয়গুলোর। ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় বিভিন্ন ফসলের ফলনও দিন দিন কমে যাচ্ছে।

এতে আরও বলা হয়, চন্দনাইশের পাহাড় ও সমতলে গড়ে ওঠা ৩১টি ইটভাটার ২৫টিই অবৈধ। গত ৪ মার্চ ২০২৩ তারিখে বিএইচআরএফের পক্ষে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল চন্দনাইশের কাঞ্চনাবাদে গড়ে ওঠা ইটভাটা সরেজমিন পরিদর্শন করেন। এ সংক্রান্ত সংবাদ আঞ্চলিক, জাতীয় ও অনলাইন মিডিয়া এবং টিভিতে প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে ১২ মার্চ পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সহযোগিতায় ইটভাটায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে তৎকালীন স্থানীয় এমপি নজরুল ইসলামের ভাগিনা জোয়ারা ইউপি চেয়ারম্যান আমিন আহমেদ রোকনের মেসার্স শাহ আলী রজা (র.) ব্রিকস (এসএবি) ম্যানুফ্যাকচারার্সকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে ওই বছরের ২২ মে অনুমোদনহীন ইটভাটা বন্ধে নির্দেশনা অমান্য করায় আইনি নোটিশ দেয় বিএইচআরএফ। নোটিশে উল্লেখ করা হয়, অভিযানে জরিমানার মাধ্যমে ইটভাটাকে বৈধতা দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ২৯ মে এসএবি ইটভাটার চিমনি এস্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেয় উপজেলা প্রশাসন, যা সরেজমিনে বিভিন্ন আঞ্চলিক, জাতীয় ও অনলাইন মিডিয়া এবং টিভিতে প্রকাশিত হয়।

অভিযানের পর অবৈধ ইটভাটা ও পাহাড় কাটা কার্যক্রম কিছুদিন বন্ধ ছিলো। কিন্তু ৫ আগষ্ট পরবর্তী প্রশাসনের নানান পরিবর্তন ও শূন্যতার সুযোগে আমিন আহমদ বাহিনীর নেতৃতে চন্দনাইশের কাঞ্চননগর এর বিস্তৃর্ণ পাহাড়ে আবার পরিবেশ বিপন্ন করে অবৈধ ইটভাটার কাযক্রম চলছে। এর আগে চট্টগ্রামের পাহাড়, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় অন্তবর্তী সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করে বিবৃতি দেন ১০৫ জন মানবাধিকার আইনবিদ।

উল্লেখ্য বিগত ২৪ শে ফেব্রুয়ারি বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ চার সপ্তাহের মধ্যে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিতে প্রশাসনকে নির্দেশ দেন। মহামান্য হাইকোর্টের এই নির্দেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন পক্ষ থেকে পরিবেশ সচিব ও চট্টগ্রাম জেলা প্রশাসনকে চন্দনাইশ সহ সবখানে অবৈধ ইটভাটা গুড়িয়ে দেয়ার আদেশ মান্য করতে এই ডিমান্ড জাস্টিস প্রদান করেন।

এফএইচ/

  • অবৈধ ইটভাট
  • চন্দনাইশ
এ সম্পর্কিত আরও খবর
কুড়িগ্রামে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ লাখ টাকা জরিমানা
কুড়িগ্রামে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ লাখ টাকা জরিমানা
শরীয়তপুরে অবৈধ ইটভাটায় ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা
শরীয়তপুরে অবৈধ ইটভাটায় ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা
জাজিরায় অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানা
জাজিরায় অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানা
পিরোজপুরে ৩টি অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান
পিরোজপুরে ৩টি অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।