দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (বিএসআরএম) ৬৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর গাইডলাইন অনুসরণ করে ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১২টায় কোম্পানির চেয়ারম্যান আলী হোসেন আকবরআলী, এফসিএ এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে।
সভাপতির স্বাগত বক্তব্যে তিনি আলোচ্য অর্থবছরের কোম্পানির আর্থিক প্রতিবেদনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। পাশাপাশি তিনি বর্তমান জাতীয় ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, ব্যাবসা-বাণিজ্যে এর প্রভাব এবং কোম্পানির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
সভায় কোম্পানির ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী ও পরিচালকমণ্ডলীর প্রতিবেদন শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। একই সঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের জন্য কোম্পানির পরিচালক পুনঃনিয়োগ এবং নিরীক্ষক নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়।
এজিএমে কোম্পানির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব আমীর আলী হোসেন পরিচালকমণ্ডলীর প্রতিবেদন উপস্থাপন করেন এবং কোম্পানির সার্বিক কার্যক্রম ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে শেয়ারহোল্ডারদের অবহিত করেন।
শেয়ারহোল্ডারগণ নিজ নিজ বিও আইডি ব্যবহার করে ওয়েব লিংকের মাধ্যমে ভার্চুয়ালি সভায় অংশগ্রহণ করেন। সভায় কোম্পানির ঘোষিত ৫০ শতাংশ (পঞ্চাশ শতাংশ) নগদ লভ্যাংশসহ সকল অ্যাজেন্ডা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
সভা চলাকালে শেয়ারহোল্ডারগণ নিরীক্ষিত হিসাব বিবরণীসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন, যার উত্তর প্রদান করেন কোম্পানির সম্মানিত কোম্পানি সচিব। এছাড়াও শেয়ারহোল্ডারগণ তাদের মূল্যবান বক্তব্যে কোম্পানির পরিচালকমণ্ডলী ও ব্যবস্থাপনার প্রতি গভীর আস্থা, বিশ্বাস ও সন্তুষ্টি পুনর্ব্যক্ত করেন।
উক্ত ভার্চুয়াল বার্ষিক সাধারণ সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, পরিচালকমণ্ডলীর সদস্যবৃন্দ, কোম্পানি সচিবসহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন।
জে আই