দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার তালোড়া বাজারে ঘটে যাওয়া ভয়াবহ খুন ও ডাকাতির ঘটনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মূল হোতা জুয়েলসহ চারজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নগদ ১৩ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন। ডাকাতি শেষে তারা মাত্র ৫ হাজার টাকা ভাগ পেয়েছিল।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে তালোড়া বাজারের হিমু পোদ্দার আগরওয়ালা বাড়িতে ৭–৮ জন অজ্ঞাতনামা ডাকাত প্রবেশ করে। তারা পরিবারের সবাইকে অস্ত্র দেখিয়ে হাত-পা বেঁধে মারধর করে এবং লুটপাট চালায়।
বাঁধা দেয়ায় ৬৫ বছর বয়সী বিমলা পোদ্দারকে শ্বাসরোধে হত্যা করা হয়। ডাকাতরা ভোর ৪টা ৩০ মিনিটের দিকে ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পর জেলা পুলিশ সুপার জেদান আল মুসার তত্বাবধানে এবং ইন্সপেক্টর রাজু কামালের নেতৃত্বে ডিবি আভিযানিক দল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মূল হোতা জুয়েলসহ সহযোগী আসলাম, ইমরান ও রাজুকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুট হওয়া ৪৬ হাজার টাকার মধ্যে ১৩ হাজার টাকা, নিহতের মোবাইল ফোনসহ মোট দুটি মোবাইল উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত রাজুর বিরুদ্ধে পূর্বে চারটি মামলা রয়েছে এবং প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমএস/