• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর
  • দিনাজপুর

সীমান্তে বিজিবি-গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ১২ সদস্য প্রত্যাহার

দিনাজপুর প্রতিনিধি
  ১৭ অক্টোবর ২০২৫, ২০:৪৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ দাউদপুর গ্রামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ দাউদপুর গ্রামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটে।

দিনাজপুরের বিরামপুর সীমান্তে এক ব্যক্তিকে আটক করে মারধরের জেরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে স্থানীয় গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-শিশুসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনার পর বিজিবির ১২ সদস্যকে প্রত্যাহার করে ব্যাটালিয়ন সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিরামপুর উপজেলার দক্ষিণ দাউদপুর গ্রামে বিজিবির জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের দাউদপুর বিওপির সদস্যদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ হয়। এ ঘটনায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল মাগরিবের নামাজের পর দক্ষিণ দাউদপুর গ্রামের মসজিদের মুয়াজ্জিন আতিয়ার রহমান (২২) প্রতিবেশী আমিনুল ইসলামকে (১৮) নিয়ে গ্রাম-সংলগ্ন বিল থেকে নিজের খামারের হাঁস আনতে যান। পথে বাংলাদেশ-ভারতের ২৯০/২৭ নম্বর সীমানাপিলার থেকে প্রায় ৫০ গজ দূরে তাদের দুজনকে আটক করে বিজিবি। পরে তাদের বিরুদ্ধে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগ তুলে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা বিলে হাঁস আনতে গিয়েছিলেন জানালে আতিয়ার রহমানকে টহল পোস্টে নিয়ে যান। পরে সেখানে দাউদপুর ক্যাম্পের নায়েকসহ কয়েকজন তাকে মারধর করেন। এ সময় আতিয়ারের চিৎকারে টহল পোস্ট-সংলগ্ন বাড়ি থেকে তার মা রাবেয়া বেগম গিয়ে ছেলেকে মারধরের প্রতিবাদ করেন। এ সময় তাকেও মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। এরপর গ্রামবাসী গিয়ে আতিয়ার ও তার মাকে মারধরের ঘটনায় বিজিবির সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে বিজিবির সঙ্গে গ্রামবাসীর হাতাহাতি হয়। এ সময় বিজিবির টহল পোস্টে ভাঙচুর করেন। পরে গ্রামবাসী বিজিবির কাছ থেকে আতিয়ার, তার মা রাবেয়া ও আমিনুলকে উদ্ধার করে গ্রামে নিয়ে আসেন।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী কয়েকজন বলেন, ওই ঘটনার প্রায় আধা ঘণ্টা পর দাউদপুর বিওপির ১৫ থেকে ১৭ জন বিজিবি সদস্য গ্রামে গিয়ে নারী-শিশুসহ গ্রামবাসীর ওপর চড়াও হন। তারা প্লাস্টিকের পাইপ ও গাছের ডাল দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করেন। এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও দক্ষিণ দাউদপুর গ্রামের বাসিন্দা মইনুল ইসলাম প্রতিবাদ করলে তাকে মারতে তেড়ে আসেন বিজিবির সদস্যরা। বাধা দিলে ইউপি সদস্যের স্ত্রীকেও মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। এতে ছয় শিশুসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে গ্রামবাসী জানিয়েছেন।

আহত জফেলা বেগম (৬২) বলেন, ‘সন্ধ্যাবেলা হারা (আমি) বাড়িত আন্দাবাড়ি (রান্না) করোছো নো। হামাক বাড়িত যাইয়ে মারে আইছে। হারা কাওকে কিছু বলি নাই। হারা ভিড়োতও যাই নাই। বিজিবি হামার বাড়িত যায়ে লাঠি দিয়ে মারে হামার হাত ভাঙে দিছে। হারা কী ক্ষতি করিছি ওমার (বিজিবি)।’

স্থানীয় বাসিন্দা জোসনা বেগম বলেন, আতিয়ারকে বিজিবি ধরে নিয়ে টহল পোস্টে মারধর করে। খবর পেয়ে গ্রামের তরুণ-যুবকেরা তাকে নিয়ে আসেন। এরপর তিনি বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। বিজিবির সদস্যরা ধাওয়া করে বাড়িত ঢুকে কাঁচা কঞ্চি দিয়ে পেটানো শুরু করেন। এতে তার শরীর রক্তাক্ত হয়ে যায়।

জানতে চাইলে দাউদপুর বিওপি ক্যাম্পের কমান্ডার সুবেদার তাইফুর রহমান বলেন, বিজিবি ও গ্রামবাসীর মধ্যে একটা ভুল–বোঝাবুঝির ঘটনা ঘটেছিল। পরে বিজিবির জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিতি ছিলেন। পরে উভয় পক্ষের সঙ্গে আলোচনায় বিষয়টির সমাধান হয়। এ ঘটনায় ১২ জন বিজিবি সদস্যকে শুক্রবার সকালে দাউদপুর বিওপি থেকে প্রত্যাহার করা হয়েছে।

আরএ

  • সংঘর্ষ
  • দিনাজপুর
এ সম্পর্কিত আরও খবর
পাবনায় আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ১০
পাবনায় আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ১০
মাইকে ঘোষণা দিয়ে ২ গোষ্ঠীর সংঘর্ষে ইমামসহ নিহত ২
মাইকে ঘোষণা দিয়ে ২ গোষ্ঠীর সংঘর্ষে ইমামসহ নিহত ২
ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ১
নড়াইলে আধিপত্য নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ২৫
নড়াইলে আধিপত্য নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ২৫
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।