দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব শাহেদুর রহমান রাফির বিরুদ্ধে এক ঠিকাদারের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। সোমবার (১৩ অক্টোবর) বিকেলে ঠিকাদার আব্দুর রহমান জনি স্থানীয় একটি পত্রিকা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন। এর আগে তিনি সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত রাফি জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব। ভুক্তভোগী আব্দুর রহমান জনি ব্রিজ হোল্ডিং বিল্ডার্সের প্রতিনিধি ও সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের করইতলা গ্রামের বাসিন্দা।
সংবাদ সম্মেলনে জনি বলেন, সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আজিজুর রহমান মাষ্টার বাড়ীর সামনে একটি সলিং রাস্তার কাজ করছিলাম। গত ৩ অক্টোবর সমন্বয়ক পরিচয় প্রদানকারী রাফি ঘটনাস্থলে এসে কাজ বন্ধ করে দেন। কারণ জানতে চাইলে আমার কর্মীদের মারধর করেন। একপর্যায়ে আমাকে ফোনে হুমকি দেন এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি হুমকি দিয়েছেন, টাকা না দিলে সরকারি কোন দফতরে প্রবেশ করতে দেবেন না। তিনি ১২ অক্টোবর রাতে আমার বসতঘরে আগুন লাগিয়ে দিয়েছেন। এতে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
শাহেদুর রহমান রাফি অভিযোগ অস্বীকার করে বলেন, জনি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছে। সে বিভিন্ন উপদেষ্টার পরিচয় ব্যবহার করে প্রতারণা করছে। স্থানীয়রা তার রাস্তার কাজ বন্ধ করেছে। আমার এখানে কোনো সংশ্লিষ্টতা নেই।
লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কমল মালাকার বলেন, অভিযোগ পেয়েছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। ঘটনার তদন্ত চলছে।
এমএস/