দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত এক নেতাকে ফুল দিয়ে বরণ করার সমালোচনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।
রোববার (১২ অক্টোবর) দুপুরে শরীয়তপুরের গোসাইরহাট সরকারি শামসুর রহমান কলেজের সম্মেলন কক্ষে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘চাঁদাবাজির অভিযোগে পিরোজপুরের স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আমরা বহিষ্কার করেছি, অথচ একটি দল তাকে ফুল দিয়ে বরণ করেছে। তারা ধর্মের নামে রাজনীতি করছে—এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’
এস এম জিলানী আরও বলেন, ‘তারা একদিকে বলে বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায় না; অথচ বিএনপি এখনো কোনো আসনে প্রার্থী ঘোষণা করেনি, কিন্তু তারাই ৩০০ আসনে প্রার্থী দিয়েছে। তাদের মুখে এক, মনে আরেক। পিআর মানে হলো একটি প্রতীকে ভোট, কিন্তু তারা প্রতিটি আসনে প্রার্থী ঠিক করে দিয়েছে—এটা গভীর ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।’
সম্মেলনে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমান সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক মোজাম্মেল মাদবর অনুষ্ঠান সঞ্চালনা করেন। এতে উপজেলা আহ্বায়ক মোজাম্মেল রাড়িসহ জেলা ও উপজেলা ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।
এমএস/