দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরের নলডাঙ্গায় নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনার সময় ককটেল, পেট্রোল বোমা, শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের ছবি সম্বলিত ব্যানারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশে অভিযান চালায় পুলিশ। এ সময় পালিয়ে যাওয়ার সময় মুক্তার হোসেন নামে এক আওয়ামী লীগ কর্মীকে আটক করা হয়।
ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্যাদি জব্দ করা হয়েছে। এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখসহ আরও ১০-১৫ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মুক্তার হোসেন নামে একজনকে আটক করে কোর্টে প্রেরণ করা হয়েছে।
আরএ