দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুর জেলার তিনটি সংসদীয় আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য এখন পর্যন্ত ২১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এসব মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
শরীয়তপুর–১ (পালং–জাজিরা) সংসদীয় আসন থেকে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
তারা হলেন,বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম,বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. মোশারফ হোসেন,বাংলাদেশ খেলাফত মজলিশের মনোনীত প্রার্থী জালালুদ্দিন আহমেদ,ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মো. তোফায়েল আহমেদ,গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী ফিরোজ আহমেদ ও নাগরিক ঐক্যের মনোনীত প্রার্থী নুরুল ইসলাম।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শরীয়তপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন কালু , মোহাম্মদ গোলাম মোস্তফা, সৈয়দ নজরুল ইসলাম এবং মো. কাইউম।
শরীয়তপুর ২ (নড়িয়া-সখিপুর) সংসদীয় আসন থেকে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
তারা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরণ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক ডা.মাহমুদ হাসান বকাউল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ইমরান হোসেন, গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী আখতারুজ্জামান সম্রাট,জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জসিম উদ্দিন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ফারহানা কাদের রহমান, মো. আলমগীর হোসেন,মো. নাসির
শরীয়তপুর ৩ ( ডামুড্ড্যা- গোসাইরহাট ) সংসদীয় আসন থেকে মোট ৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
তারা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু,বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ আজহারুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হানিফ মিয়া।
শরীয়তপুরের তিনটি সংসদীয় আসন থেকে এখনো পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে কোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেননি।
এ বিষয়ে শরীয়তপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শরীয়তপুর জেলার তিনটি নির্বাচনি এলাকা শরীয়তপুর-১ (২২১), শরীয়তপুর-২ (২২২) ও শরীয়তপুর-৩ (২২৩) থেকে শনিবার (২৭ ডিসেম্বর) পর্যন্ত মোট ২১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর ২০২৫, সোমবার বিকাল ৫টা। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলের জন্য ইচ্ছুক প্রার্থীদের অনুরোধ জানান তিনি।
জে আই