দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাভারের আশুলিয়ায় প্রতারণা ও জালিয়াতির মামলায় জগদীশ সিং (৫০) নামে এক ভারতীয় নাগরিককে উত্তরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান।
এর আগে রোববার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন জমজম টাওয়ার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি জগদীশ সিংসহ আরও কয়েকজন জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া নথি প্রস্তুত করে স্বাক্ষর জাল করেন এবং অর্থ আত্মসাতের চেষ্টা চালান। এ ঘটনায় ভুক্তভোগী আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। পরে ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত জগদীশ সিং ভারতের নাগরিক। তিনি প্রায় ১০–১১ বছর আগে বাংলাদেশি নাগরিক লায়লা শারমিন প্রিয়াকে বিয়ে করে ঢাকার গুলশান ও উত্তরায় বসবাস করে আসছিলেন।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান জানান, প্রতারণা ও জালিয়াতির মামলায় এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আরএ