দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাঁচ দফা দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (১২ অক্টোবর) বিকেলে গাইবান্ধা পৌর পার্কে সংগঠনটির নেতাকর্মীরা সমবেত হয়ে বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমেদের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
জেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল করিম সরকারের সভাপতিত্বে স্মারকলিপি পূর্ব সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার, নায়েবে আমির মাওলানা নজরুল ইসলাম লেবু, সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান ও ফয়সাল কবির রানা, পৌর জামায়াতের আমীর মো. ফেরদৌস আলম এবং মাওলানা নুরুল ইসলাম মণ্ডল।
বক্তারা বলেন, জনগণের রক্তের বিনিময়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। জুলাই সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি, পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং খুনি ও ফ্যাসিস্টদের বিচার করতে হবে।
তারা আরও বলেন, অধিকাংশ রাজনৈতিক দলের ঐকমত্যে রাষ্ট্র কাঠামোর সংস্কারই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পথ প্রশস্ত করবে।
সমাবেশে বক্তারা জনগণের গণদাবি আদায়ে সর্বস্তরের নেতা-কর্মী ও দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এমএস/