দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরের চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে পঞ্চাশোর্ধ্ব এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১২ অক্টোবর) সকাল দশটায় স্থানীয়রা অটোরিকশা চালক হেলাল মিয়ার ঘরের মেঝেতে মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
তবে পুলিশ এখনো ওই নারীর পরিচয় শনাক্ত করতে না পারলেও স্থানিয়রা ওই নারীকে বিভিন্ন মাজারে মাজারে ঘুরতে দেখেছেন বলে দাবি করেছেন। এছাড়াও মরদেহ উদ্ধারের সময় স্থানীয়রা ওই নারীর ঘাড় মটকানো অবস্থায় দেখেছে বলে দাবি তাদের।
স্থানীয়রা জানান, মাঝে মাঝে ওই নারীকে রিকশাচালক হেলালের বাড়িতে আনাগোনা করতে দেখা যায়। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে তা তারা জানে না। তবে এ ঘটনায় হেলাল পলাতক রয়েছেন। আজ সকালে স্থানীয় এক নারী প্রথম তার মরদেহ দেখতে পায়। পরে এলাকায় ঘটনাটি ছড়িয়ে পড়লে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে মিজানুর রহমান ভূঁঞা বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
/অ