দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জ সদর উপজেলার মাছুমপুর নতুনপাড়া এলাকায় দীর্ঘ ৪০ বছর ধরে ভিক্ষা করে আসা এক বৃদ্ধা ভিক্ষুকের কাছ থেকে দুই বস্তা টাকা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ২টার দিকে স্থানীয়রা ওই টাকা গুনে দেখেন, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৬৫ বছর বয়সী মোছা সালেয়া বেগম দীর্ঘ চার দশক ধরে ভিক্ষা করে আসছেন। তিনি সিরাজগঞ্জ কওমি জুট মিলের বারান্দায় থাকতেন এবং কখনো নিজের প্রয়োজন বা অসুস্থতার জন্যও টাকা খরচ করতেন না।
বৃদ্ধার মেয়ে শাপলা খাতুন বলেন, মা আমাদের সঙ্গে থাকতেন না, একাই থাকতেন। আজ তার থাকার জায়গা থেকে অনেক টাকা পাওয়া গেছে। এখন আমি মায়ের কাছে আছি। এই টাকা দিয়ে তার চিকিৎসা করানো হবে।
মেয়ে জামাই শহিদুল ইসলাম জানান, তিনি অসুস্থ ছিলেন। আমি বলেছিলাম, আপনার চিকিৎসা করাবো, কিন্তু কার কাছে কত টাকা আছে, সেটা বলতে চেয়েছিলেন না। আজ এলাকাবাসী গিয়ে তার বারান্দার নিচ ও আশপাশ থেকে টাকা উদ্ধার করেছে।
স্থানীয়রা জানিয়েছেন, সালেয়া বেগম প্রায় ৪০ বছর ধরে ভিক্ষা করেছেন এবং দীর্ঘদিন সিরাজগঞ্জ কওমি জুট মিলের বারান্দায় থাকতেন। দুই মাস ধরে তিনি অসুস্থ ছিলেন। ধারণা করা হচ্ছে, তার কাছে দুই থেকে আড়াই লাখ টাকার মতো টাকা রয়েছে।
সাবেক কাউন্সিলর মো. শিপু বলেন, ওই ভিক্ষুক প্রায় ৪০ বছর ধরে টাকা গুছিয়েছেন। বর্তমানে তিনি অসুস্থ। দুই বস্তা টাকা উদ্ধারের পর এলাকাবাসী জনসম্মুখে গুনছেন। সবাই সিদ্ধান্ত নিয়েছে, টাকাগুলো তার চিকিৎসার জন্য ব্যয় করা হবে।
/অ